বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

‎যশোরে ৪৮ বোতল WINCEREX সিরাফ সহ ১০ লাখ টাকার মালামাল আটক

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎মঙ্গলবার (৬ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ হিজলী, বেনাপোল আইসিপি ও বেনাপোল বিওপির টহলদল সীমান্তবর্তী এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

‎অভিযানে ৪৮ বোতল WINCEREX সিরাপ, ৮৮টি শাড়ি, ১টি থ্রি-পিস, ৮টি কম্বল, ২ প্যাকেট ফুচকা, ১ কেজি কিসমিস, ৮৮টি কলম, ১৯০টি চকলেট, ১৮৭ পিস ওষুধ এবং ১৫৪টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।

‎বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১০ লাখ ২ হাজার ৯৬০ টাকা।

‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

‎

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews