শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে মোবাইল কোর্ট চলমান থাকবে করলেন সামিউর রহমান সহকারী কমিশনার (ভূমি) ‎ভোক্তা-অধিকারের অভিযান, বিভিন্ন জেলায় জরিমানা ২ লাখ ২১ হাজার টাকা সাতকানিয়ায় বাস-সিএনজি সংঘর্ষে ২ যাত্রী নিহত, আহত ১ ‎৪৯ বিজিবির অভিযান,বেনাপোল ও আমড়াখলী চেকপোষ্টে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক ‎ ‎ফলের বাজার ও নিত্য পণ্যের বাজারে ভোক্তার অভিযান : জরিমানা ১ লক্ষ ৫৭ হাজার টাকা আধুনগর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত ২২ দিনের অভিযানে ৯ জেলায় নৌবাহিনীর জাহাজ ও কন্টিনজেন্ট মোতায়েন, গভীর সমুদ্রে আকাশপথেও নজরদারি Jak na zahraniční casina pro české — zkušenosti, tipy a nejčastější chyby Mikołajki na Vavada Casino Warszawa, Santa’s Great Gifts kontra Santa’s Wonderland jako Maszyny Internetowe z prezentowymi free spinami

  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি রেঞ্জের আধুনগর খাঁন হাট বাজারের কাছে পরিচালিত অভিযানে তিনটি করাতকলের (সমিল) মালিককে মোট ১৬ হাজার টাকা জরিমানা ও অবৈধ গোল কাঠ জব্দ করা হয়েছে।এ সময় তিনটি করাতকলে ১৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয় এবং বিবিধ গোল কাঠ জব্দ করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সকালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ।

অভিযানে সাথে ছিলেন চুনতি বনরেঞ্জ কর্মকর্তা আবির হাসান,সাতগড় বনবিট কর্মকর্তা বজলুর রশিদ, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ নাজিম উদ্দিন,লোহাগাড়া থানার এএসআই আলা উদ্দিন, উপজেলা পরিষদের সিএ মোহাম্মদ রুবেল সহ চুনতি ও সাতগড় বনবিভাগের কর্মীরা ও উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের স্টাফরা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বায়েজিদ-বিন-আখন্দ বলেন, চুনতি বনবিভাগ কে সাথে নিয়ে আধুনগর খাঁন হাট বাজারে পশ্চিম পার্শ্বে চারটি করাতকল (সমিলে) অভিযান পরিচালনা করেছি। তিনটি করাতকলে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এবং সুস্পষ্ট ভাবে করাতকল লাইসেন্স বিধিমালা কতিপয় বিধান লঙ্ঘন করায় সংশ্লিষ্ঠ ধারা অনুযায়ী হেলাল উদ্দিনের সমিলে ৫হাজার টাকা, রেজাউলের সমিলে ৮হাজার টাকা এবং জামালের সমিলে ৩হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা দেওয়া হয় এবং বিবিধ গোল কাঠ জব্দ করা হয় অবৈধ করাতকলের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews