
সেলিম রেজা তাজ, স্টাফ রিপোর্টার:
যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৪৩ বোতল বিদেশি মদসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
আটক মালামালের মধ্যে রয়েছে ৪৩ বোতল বিদেশি মদ, ২৯টি শাড়ি, একটি থ্রি-পিস, চারটি কম্বল, দুটি শালচাদর, এক কেজি জিরা, ৯ প্যাকেট ফুচকা, সাড়ে ৩ কেজি কিসমিস এবং ৪২টি কসমেটিক্স সামগ্রী। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্র আটকের লক্ষ্যে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।