শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

প্রীতি ফুটবল ম্যাচে গোল শূন্য ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম

গতকাল বিকেলে সিডিএ আউটার রিং রোড সংলগ্ন সাগর পাড় মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃ স্কুল ও ক্লাব/ সংগঠনের অংশগ্রহণে প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির (অ-১৩ও ১৪) দলের সাথে ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল।

নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন ও ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী, কিপার সহকারী কোচ মোঃ ওমর ফারুক, স্কুল ফুটবল দলের প্রতিনিধি ওদল নেতা লালন মুন্সী রাহুল, হোসেন বাবলা, অভিভাবক সদস্য হরিলাল দাশ, মোঃ সেলিম খান প্রমুখ।

আজ রোববার বিকেল সাড়ে চারটায় (৪:৩০) মিনিটে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে পতেঙ্গা মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ও দঃ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩/১৪ দল। এছাড়া অপর স্কুল দল হচ্ছে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ।

উল্লেখযোগ্য যে, আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪, সিডিএফএ মেয়র একাডেমী কাপ অ-১৩ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণার্থে এই প্রীতি ও প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হচ্ছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews