মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

  • প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বোয়ালখালীতে কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কারের চালক আহত হয়েছেন। তবে গাড়িতে থাকা একই পরিবারের এক দম্পতি ও তাঁদের পাঁচ মাস বয়সী শিশুসন্তান অক্ষত রয়েছেন।

সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ৫ নম্বর সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা রেলস্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরও রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

রেলওয়ে সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটির সঙ্গে চট্ট-মেট্রো-গ-১২-৫০৯৮ নম্বরের একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে গাড়িটির চালক আহত হন। পরে তাঁকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রাইভেট কারটিতে পাঁচ মাস বয়সী শিশুসন্তানসহ এক দম্পতি ছিলেন। তাঁরা চট্টগ্রাম নগরী থেকে খিতাপচর মাজার জিয়ারত করতে এসেছিলেন। মাজার জিয়ারত শেষে তাঁদের শ্রীপুর বুড়া মসজিদে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় তাঁরা অক্ষত রয়েছেন।

বোয়ালখালী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মতিন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। প্রাইভেট কারের চালক আহত হয়েছেন এবং অন্য যাত্রীরা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews