ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম
গতকাল বিকেলে সিডিএ আউটার রিং রোড সংলগ্ন সাগর পাড় মাঠে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃ স্কুল ও ক্লাব/ সংগঠনের অংশগ্রহণে প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে স্বাগতিক দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির (অ-১৩ও ১৪) দলের সাথে ড্র করেছে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় দল।
নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন একাডেমির উপদেষ্টা কোচ ও সাবেক ফুটবলার মোঃ আলাউদ্দিন, একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন ও ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী, কিপার সহকারী কোচ মোঃ ওমর ফারুক, স্কুল ফুটবল দলের প্রতিনিধি ওদল নেতা লালন মুন্সী রাহুল, হোসেন বাবলা, অভিভাবক সদস্য হরিলাল দাশ, মোঃ সেলিম খান প্রমুখ।
আজ রোববার বিকেল সাড়ে চারটায় (৪:৩০) মিনিটে দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে পতেঙ্গা মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ও দঃ হালিশহর ফুটবল একাডেমি অ-১৩/১৪ দল। এছাড়া অপর স্কুল দল হচ্ছে বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজ।
উল্লেখযোগ্য যে, আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪, সিডিএফএ মেয়র একাডেমী কাপ অ-১৩ এবং শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টে অংশ গ্রহণার্থে এই প্রীতি ও প্রস্তুতিমূলক অনুষ্ঠিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত