রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
688043841789882394 বাংলাদেশে সফররত চীনের নৌবাহিনী জাহাজ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান নাইক্ষ্যংছড়িতে’ কাঠ ব্যবসায়ীর রহস্যজনক গলাকাটা’ মরদেহ উদ্ধার’ আটক ১ কক্সবাজার সৈকতে গোসলে নেমে স্রোতে ভেসে পর্যটক নিখোঁজ’ দুজনকে জীবিত উদ্ধার হারবাংয়ে মাদক ব্যবসার প্রতিবাদ করায় সাংবাদিকসহ দুজনের ওপর হামলার অভিযোগ লামা প্রেসক্লাব’র নতুন সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আরমান Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১

টেকনাফে মাছভর্তি ব্যাগে ৩০ হাজার ইয়াবা, আটক   

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৩৪ বার পড়া হয়েছে

টেকনাফ( কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে অভিনব কৌশলে পাচারকৃত বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মাছভর্তি ব্যাগের ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা এসব ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় এক মাদককারবারিকে আটক করা হয়েছে।

 

বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তে মাদক চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির অংশ হিসেবে গত ৩ মে বিকেলে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ জালিয়াপাড়া বেড়িবাঁধ এলাকায় কৌশলগত অবস্থান নেয় আভিযানিক দল।

 

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জেলের ছদ্মবেশে দুই ব্যক্তি একটি মাছভর্তি ব্যাগ নিয়ে ওই এলাকা অতিক্রম করার সময় বিজিবির নজরে আসে। সন্দেহজনক আচরণে তাদের থামার সংকেত দিলে তারা পালানোর চেষ্টা করে। এ সময় বিজিবি সদস্যরা ধাওয়া করে একজনকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

 

পরে আটক ব্যক্তির সঙ্গে থাকা মাছভর্তি ব্যাগ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকানো ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা

 

আটক ব্যক্তি কোরবান আলী (২০), পিতা মৃত রমজান আলী, টেকনাফ উপজেলার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা।

 

২বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ হানিফুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করে বলেন, আভিযানিক দলের দ্রুত ও কৌশলগত পদক্ষেপের ফলে মাদক পাচারের অপচেষ্টা ব্যর্থ হয়েছে। আটক আসামি ও উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সীমান্তে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে ২বিজিবি অধিনায়ক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews