টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফে বন থেকে লোকালয়ে খাদ্যের সন্ধানে এসে পানির গর্তে পড়ে যায় দুটি বন্যহাতি শাবক। পরে বন বিভাগ, ইআরটি সদস্য ও স্থানীয়দের সহযোগিতায় হাতি শাবক দুটিকে উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়।
বুধবার (৪ নভেম্বর) সকালে টেকনাফ রেঞ্জের মধ্যহ্নীলা বিটের আওতাধীন কম্বনিয়াপাড়া মনুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ রেঞ্জ মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার মো. হোসেন।
স্থানীয় বাসিন্দারা জানান, হোয়াইক্যং কম্বনিয়াপাড়ার সংলগ্ন বন থেকে খাদ্যের সন্ধানে দুটি বন্যহাতি শাবক লোকালয়ে চলে আসে। একপর্যায়ে হাতি শাবক দুটি সেখানে থাকা একটি বড় পানির গর্তে পড়ে যায়। খবর পেয়ে বন বিভাগের লোকজন ঘটনাস্থলে এসে হাতি শাবক দুটিকে উদ্ধার করে বনে ফিরিয়ে দেন।
টেকনাফ রেঞ্জ মধ্যহ্নীলা বিট কর্মকর্তা ফরেস্টার মো. হোসেন জানান, মধ্যহ্নীলা বিটের আওতায় এলাকার একটি বড় পানির গর্তে পড়ে যাওয়া দু'টি বন্যহাতি শাবককে ইআরটি সদস্য সহ স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে হাতির দুইটি শাবককে আবারও বনে নিরাপদে ফেরত পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক মোঃ রিয়াজ উদ্দিন, উপদেষ্টা: এডভোকেট কামরুল ইসলাম,
অফিস: শখ সেন্টার, ৫৬ পুরানা পল্টন, ঢাকা, মোবাইল: +8801554062639 , ইমেইল: mdreaiz18@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত