বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎আইসিপি সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় মালামাল আটক আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা ‎সীমান্তবাসীর নিরাপত্তায় একসঙ্গে কাজ করার প্রত্যয় বিজিবি-বিএসএফের বোরহানউদ্দিনে ওজোপাডিকো বিদ্যুৎ অফিসের ইঞ্জিনিয়ার মেহেদীর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ” দ্রুত প্রত্যাহারের দাবি ‎মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার নতুন ওসি শহীদ তিতুমীর হোমিও চিকিৎসক নাসির উদ্দিনের মৃত্যুতে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের গভীর শোক প্রকাশ চট্টগ্রামে জমকালো আয়োজনে অগ্রযাত্রা প্রতিদিন-এর ১ম বর্ষপুর্তি উদযাপন আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা ‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক

‎মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানে বেনাপোল পোর্ট থানার নতুন ওসি শহীদ তিতুমীর

  • প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

সেলিম রেজা তাজ, স্টাফ রিপোটাাট
‎
‎বেনাপোল পোর্ট থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণের পর মাদক চোরাচালান ও অপরাধ দমনে কঠোর অবস্থান ঘোষণা করেছেন মুহম্মদ শহীদ তিতুমীর। গত ২৭ অক্টোবর ২০২৬ তারিখে তিনি আনুষ্ঠানিকভাবে বেনাপোল পোর্ট থানার দায়িত্বভার গ্রহণ করেন।
‎
‎দায়িত্ব গ্রহণের পর থেকেই মাদক ও অপরাধ নির্মূলে বিভিন্ন এলাকায় অভিযান এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তিনি। মাদক ব্যবসায়ী, চোরাচালানি ও অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও কঠোর বার্তা দিয়েছেন নতুন এই ওসি।
‎
‎সোমবার (২ নভেম্বর) শার্শা উপজেলা ঐক্য পরিষদের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ওসি শহিদ তিতুমীর বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় তিনি বলেন, মাদক সমাজ ও যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই মাদক নির্মূলে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।
‎
‎তিনি আরও জানান, বেনাপোল পোর্ট থানা এলাকায় মাদক কারবারি ও অপরাধীদের চিহ্নিত করে অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতার আহ্বান জানান তিনি।
‎
‎নতুন ওসির এমন কঠোর অবস্থান ও উদ্যোগে বেনাপোলের সচেতন মহল আশাবাদ ব্যক্ত করেছেন। তাদের প্রত্যাশা, মাদক ও অপরাধমুক্ত বেনাপোল গড়তে পুলিশের এ কার্যক্রম আরও জোরদার হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews