
ডেস্ক বার্ত
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চট্টগ্রাম এর আওতাধীন কোরিয়ান ইপিজেড কর্তৃপক্ষের আয়োজনে কোরিয়ান ইপিজেডের এমডি মোহাম্মদ শাহাজাহানের সভাপতিত্বে কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা আজ শনিবার ( ৪ অক্টোবর)অনুষ্ঠিত হয়।
উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর সুযোগ্য পুলিশ সুপার মিসেস মাহমুদা বেগম পিপিএম।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মাহমুদা বলেন, কোরিয়ান ইপিজেডস্থ সার্বিক নিরাপত্তার জন্য অননুমোদিত প্রবেশ রুদ্ধকরণ, নিরাপদ ও সুন্দর কর্ম পরিবেশ সৃষ্টি করণ, সিকিউরিটি সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং লাঠি-বাঁশির ব্যবস্থা করণ সহ ফুট পেট্রোল বৃদ্ধি করা, সংগঠিত দূর্ঘটনা সংক্রান্তে তাৎক্ষণিক ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ও থানা পুলিশকে অবগত করণ, ইপিজেডের অভ্যন্তরে সেন্টাল রোডে পর্যাপ্ত আলোর ব্যবস্থা ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ মুশফিকুর রহমান (ডিজিএম), কোরিয়ান ইপিজেড-সামসুর রহমান (জিএম), কেএসআই গার্মেন্টস, কোরিয়ান ইপিজেড- মোবারক হোসেন (জিএম), কেএসআই সুজ, কোরিয়ান ইপিজেড এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রামের সহকারী পুলিশ সুপার -আরাফাতুন নূর বাঁধন, সহকারী পুলিশ সুপার – মোঃ আনোয়ারুল আজীম মজুমদার।
মতবিনিময় সভা শেষে পুলিশ সুপার মাহমুদা ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-০৩, চট্টগ্রাম এর আওতাধীন কোরিয়ান ইপিজেড ক্যাম্প পরিদর্শন করেন।