রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

আমতলীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

মাইনুল ইসলাম রাজু,(বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলী পৌর শহরে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে বাঁধঘাট চৌরাস্তা-সংলগ্ন মাছবাজার এলাকা থেকে এ অভিযান শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

রবিবার বিকেলে পৌর শহরের গুরুত্বপূর্ণ বাঁধঘাট চৌরাস্তা-সংলগ্ন মাছবাজারের সামনে থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হয়। পরে আশপাশের এলাকায় সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রণজিৎ চন্দ্র দাস, পৌরসভার সচিব আলাউদ্দিন, প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সনদ শাখার সহকারী চিন্ময় রায় এবং আমতলী থানার উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের সদস্যরা। এ ছাড়া পৌর পুলিশের সদস্যসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে সড়কের দুই পাশে উৎসুক মানুষের ভিড় দেখা যায়। সড়কের পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের এ কার্যক্রমের মধ্য দিয়ে এলাকাটি দখলমুক্ত রাখার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান বলেন, “অবৈধ স্থাপনা উচ্ছেদে চলমান অভিযান অব্যাহত থাকবে। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে আমি অঙ্গীকারবদ্ধ।”

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews