বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে‘ওপেন হাউজ ডে’ সেবা-প্রত্যাশীরা পুলিশ কমিশনার কার্যালয়ে: কিশোর গ্যাং-জুয়া,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ  Casinos online chile confiables casino: guía práctica y consejos Cómo empezar bien con casinos online chile confiables casino — errores habituales Casinos online chile confiables casino: guía práctica y consejos Casinos online chile confiables casino explicado: lo que importa y qué evitar আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব বোরহানউদ্দিনে রানিগঞ্জ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভাঙ্গা টিনের ঘরে চলছে পাঠদান পাকা ভবনের দাবি শিক্ষার্থীদের শিবপুর পুটিয়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত ‎যশোরে ৪৮ বোতল WINCEREX সিরাফ সহ ১০ লাখ টাকার মালামাল আটক ‎ভোক্তা-অধিকারের অভিযান, ১৪ প্রতিষ্ঠানকে ৮৯ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে‘ওপেন হাউজ ডে’ সেবা-প্রত্যাশীরা পুলিশ কমিশনার কার্যালয়ে: কিশোর গ্যাং-জুয়া,মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির নির্দেশ 

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স দামপাড়াস্থ সম্মেলন কক্ষে পূর্বঘোষিত ‘ওপেন হাউজ ডে’ গতকাল ৬ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হয়।

এ সময় সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী মহোদয় সেবা প্রত্যাশীদের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং তাদের আইনী সেবা নিশ্চিত করতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

তিনি সেবাপ্রত্যাশীদের বিভিন্ন অভিযোগ ও সমস্যার কথা শুনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন। উপস্থিত সেবাপ্রত্যাশীদের মধ্যে কয়েকজন তাৎক্ষণিক সমাধান পেয়ে পুলিশ কমিশনার মহোদয়কে ধন্যবাদ জানান এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

এছাড়া পুলিশ কমিশনার হাসান মোঃ শওকত আলী আরো বলেন, নগরীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাং-জুয়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান করা সহ সংশ্লিষ্ট থানায় ওসিদের পুলিশিং সেবা আরো জোরদার করতে বিশেষ ভাবে নির্দেশ দিয়েছেন।

পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো: হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সেবাপ্রত্যাশী সম্মানিত নগরবাসী।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews