বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

আজ থেকে শুরু হচ্ছে মেয়র একাডেমী কাপ অ-১৩ ফুটবল টুর্নামেন্টের সুপার সিক্স পর্ব

  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশনের ব্যবস্থাপনায় ও সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের পৃষ্ঠপোষকতায় আয়োজিত সিডিএফএ মেয়র একাডেমি কাপ অনূর্ধ্ব–১৩ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড রবিন লিগের খেলা আজ ৬ অক্টোবর মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। দুপুর ২.১৫টায় প্রথম খেলায় অংশ নেবে আকুবদন্ডী ফুটবল একাডেমি এবং ডায়নামিক ফুটবল একাডেমি। বিকাল ৩.৪৫টায় দ্বিতীয় খেলায় অংশ নেবে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি এবং সন্দ্বীপ ফুটবল একাডেমি।

দুটি খেলাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। গ্রুপ পর্বের খেলা শেষে ছয়টি দল দুই গ্রুপে ভাগ হয়ে দ্বিতীয় পর্ব – রাউন্ড রবিন লিগ শুরু করছে। আগামী ৮ ও ১০ অক্টোবর প্রতিদিন দুপুর ও বিকালে ২য় রাউন্ডের ২টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। রাউন্ড রবিন লিগের ছয় দল হল : আকুবদন্ডী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি, বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি ও ডি গ্রুপ চ্যাম্পিয়ন। লটারীর মাধ্যমে ৬টি দলকে ২টি গ্রুপে ভাগ করা হয়েছে।

প্রতি গ্রুপে আছে ৩টি করে দল। গ্রুপ ‘জি’তে আছে আকুবদন্ডী ফুটবল একাডেমি, স্বাধীন বাংলা ফুটবল একাডেমি, ডায়নামিক ফুটবল একাডেমি। গ্রুপ ‘এইচ’ এ আছে বড়উঠান ক্রীড়া সংস্থা ফুটবল একাডেমি, সন্দ্বীপ ফুটবল একাডেমি ও ডি গ্রুপ চ্যাম্পিয়ন দল। এই দুটি গ্রুপ হতে গ্রুপ চ্যাম্পিয়ন ও গ্রুপ রানার্স আপ দল নিয়ে ক্রস পদ্ধতিতে সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সেমিফাইনালের বিজয়ী দুটি দল ফাইনাল খেলায় অংশ নেবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews