শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

প্রকৃত সাংবাদিক কে ,তার পরিচয় নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ চান তথ্যমন্ত্রী স্বপন

  • প্রকাশিত: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদন

কে সাংবাদিক আর কে নন, তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

গতকাল(২৩ জুলাই )বৃহস্পতিবার সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির ৩৪তম এবং নবগঠিত কমিটির প্রথম সভায় তিনি এ মন্তব্য করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সভায় প্রেস অ্যাক্রিডিটেশন কমিটির প্রতিটি সিদ্ধান্তে সংবিধান, প্রচলিত আইন ও বিধিবিধানের যথাযথ প্রতিফলন নিশ্চিতেরও পরামর্শ দেন মন্ত্রী। সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতা ও প্রজ্ঞার পাশাপাশি সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার মানসিকতা রাখার তাগিদ দিয়ে তিনি বলেন, কমিটির সিদ্ধান্ত যাতে সর্বজনগ্রাহ্য হয়, সেদিকেও নজর রাখতে হবে।

গণমাধ্যমকে একটি বহুপাক্ষিক ক্ষেত্র হিসেবে বর্ণনা করে জহির উদ্দিন স্বপন বলেন, এখানে বিভিন্ন মত, দৃষ্টিভঙ্গি ও চিন্তার মানুষের সহাবস্থানের কোনো বিকল্প নেই। তাই সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত না নিয়ে অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্তের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়কে রাষ্ট্রের রাজনৈতিকভাবে সংবেদনশীল অন্যতম মন্ত্রণালয় হিসেবে বর্ণনা করে মন্ত্রী বলেন, এখানকার সামান্য ভুল সিদ্ধান্তও ভবিষ্যতে বড় রাজনৈতিক ও সামাজিক প্রভাব ফেলতে পারে। এ কারণে তাৎক্ষণিক বিষয়ের বাইরে গিয়ে সিদ্ধান্তের দীর্ঘ মেয়াদি প্রভাব বিবেচনার পরামর্শ দেন তিনি।

কমিটির সদস্যদের প্রজ্ঞা, অভিজ্ঞতা ও দূরদর্শিতার ওপর সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা নির্ভর করবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews