শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

জামিন নিয়েও আটক পুলিশী হেফাজতে থাকা সাবেক মেয়র আলমগীর চৌধুরী অসুস্থ : চমেকে প্রেরণ

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

চকরিয়ার সাবেক মেয়র আলমগীর চৌধুরী কে উন্নত চিকিৎসার জন্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে। পুলিশী প্রহরায় সোমবার বিকেল ৫ টার কিছু পর এম্বুলেন্স যোগে আলমগীর চৌধুরীকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছে।

রবিবার রাত সাড়ে ৯ টার দিকে চকরিয়া শহরের সায়মা প্লাজার সামনে থেকে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের চকরিয়া উপজেলার সহ-সভাপতি আলমগীর চৌধুরীকে গ্রেফতার করা হয়।

চকরিয়া থানায় সোমবার দুপুরে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবেল পালিত জানান, আলমগীর চৌধুরী উচ্চ রক্তচাপে ভুগছেন। সাথে প্রচন্ড মাথাব্যথা আর উচ্চমাত্রার ডায়াবেটিসও রয়েছে। স্বজনেরা জানান আলমগীর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলায় তিনি জামিনে আছেন। চকরিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আলমগীর চৌধুরীর বিরুদ্ধে ২০২৪ সালে চকরিয়া শহরের একটি টমটম পোড়ানোর মামলা রয়েছে। মামলাটিতে তিনি ১১৯ নং আসামী বলে মামলার তদন্তকারী কর্মকর্তা সোহরাব সাকিব জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews