শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চট্টগ্রামে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী

  • প্রকাশিত: শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। শুক্রবার বিকালে চট্টগ্রাম স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের টাইব্রেকারে তারা আলোর ঠিকানাকে পরাজিত করে এই গৌরব অর্জন করে।

ফাইনাল খেলা শেষে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব এর আয়োজক ও সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্কর এর সভাপতিত্বে ও মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাহউদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের এ্যাডহক কমিটির সহ-সভাপতি ফয়সল দস্তগীর, ক্রীড়া সংগঠক জাহেদুল হাসান, আবদুল মান্নান রানা, সিজেকেএস কাউন্সিলর নজরুল ইসলাম লেদু, আমিনুল ইসলাম, মাহামুদুর রহমান মাহাবুব, শাহাবুদ্দিন মোঃ জাহাঙ্গীর, রায়হান উদ্দীন রুবেল, এম এ মুসা বাবলু, সোহেল আহমেদ, লিটন বড়ুয়া, ক্রীড়া সংগঠক দিদারুল আলম চৌধুরী, আবদুল মোমেন, আনোয়ারুল আবেদিন মুন্না, ইউনুচ মিয়া জুয়েল, সাবেক ফুটবলার মোস্তফা মানিক, মোঃ মামুন উদ্দিন, একরাম আফছার, হায়দার কবির প্রিন্স, ক্রীড়া সংগঠক বাবুল হোসেন বাবলা প্রমুখ।

খেলার প্রথমার্ধে দুই দল ১টি করে পেনাল্টি আদায় করলেও প্রথমে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করতে আলোর ঠিকানার অধিনায়ক আরিফুল ইসলাম ব্যর্থ হয়। পরে প্রাপ্ত পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নিয়ে যায় গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী অধিনায়ক রফিকুল ইসলাম। দ্বিতীয়ার্ধে উভয় দল বেশ কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি করলেও খেলার শেষ মুহুতে কাউন্টার এটাক থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান আলোর ঠিকানার মোঃ সাইফ উদ্দিন। পরবর্তীতে ম্যাচ ড্র থাকায় ট্রাইবেকারে ৮ – ৭ গোলে গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী – আলোর ঠিকানাকে পরাজিত করে গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্টের ১ম শিরোপা ঘরে তুলে।

ফাইনালের সেরা খেলোয়াড়, সেরা গোলরক্ষক ও টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ইকরাম হোসেন, টুর্নামেন্টের সেরা গোলদাতা সামিউর রহমান, সুশৃঙ্খল দল কল্লোল সংঘ গ্রীন, সেরা টিম ম্যানেজার ইউনুচ মিয়া জুয়েল, সেরা কোচ বাহার হোসেন খান।  পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা বিজয়ী দলের হাতে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews