শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

৩য় প্রীতি ফুটবল ম্যাচে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে জিতেছে.

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন শহীদ জিয়া ও খালেদা জিয়া এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে বুধবার বিকেলে আউটার রিং রোড সংলগ্ন সাগর পাড় মাঠে ( একাডেমির প্রাকটিস মাঠ) দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় ২-০ গোলে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ফুটবল দল কে হারিয়েছে।

খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে ৭ নং জার্সি পরা আনাসের জোড়া গোলে জিতেছে প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ারের দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়।

খেলা শেষে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুনিরুল আনোয়ার উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও একাডেমির পরিচালক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, সহকারী কোচ মোঃ মামুন, ভারপ্রাপ্ত মাঠ সমন্বয়কারী মোঃ ওমর ফারুক,মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, লুৎফর রহমান আরমান, মুনসুর আলী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নির্ধারিত ৬০ মিনিটের ম্যাচটি পরিচালনা করেন রেফারি মোঃ ওমর ফারুক, সহকারী ছিলেন ইমন ও রাসেদ।

৪ র্থ প্রীতি ম্যাচ শনিবার বিকেলে হালিশহর বেগম জান উচ্চ বিদ্যালয়ের সাথে দঃ হালিশহর উচ্চ বিদ্যালয় ও বেপজা পাবলিক স্কুল এন্ড কলেজের সাথে একাডেমি (অ-১৩ ও ১৪ দল) খেলবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews