শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চট্টগ্রামে জুলাই শহীদদের স্বজনদের সঙ্গে সিএমপি’র মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণে পুলিশ কমিশনার

  • প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

২০২৪’ জুলাই আন্দোলনে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার জুলাই শহীদদের পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী ও নিকট স্বজনদের সঙ্গে (২৮ জুলাই), মঙ্গলবার দুপুর ১২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) লালদীঘিস্থ সদর দপ্তরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে বলেন ,জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকল্পে সর্বোচ্চ পুলিশি সহায়তা প্রদান এবং সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখার জন্য সবাইকে অনুরোধ করেন।

পুলিশ কমিশনার -জুলাই শহীদদের পিতা-মাতা, আত্মীয়-স্বজন, মামলার বাদী ও সাক্ষীদের প্রতি ধৈর্য ধারণের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

আন্দোলনের শহীদ ফয়সাল আহমেদ শান্ত, নিজাম উদ্দিন, মো. ফারুক, মো. আলম, মো. ইউসুফ, শহীদুল ইসলাম, ওমর বিন আবছার, মাহবুবুল হাসান ও ইসমামুল হকের স্বজনরা বক্তব্য প্রদান করেন।

সভা শেষে জুলাই আন্দোলনের উক্ত শহীদদের বাবা-মা, স্ত্রী ও অন্যান্য স্বজনদের আপ্যায়ন শেষে তাঁদের হাতে শুভেচ্ছা উপহারসামগ্রী তুলে দেন পুলিশ কমিশনার।

এ সময় আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত ডিআইজি); উপ-পুলিশ কমিশনার (সদর) মো. ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. হাবিবুর রহমান প্রাং (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); এবং সহকারী পুলিশ কমিশনার (পিআর) আমিনুর রশিদ প্রমূখ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews