মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাইজ পাড়া মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় জিতেছে

  • প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১০৯ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক, চট্টগ্রাম

আসন্ন জাতীয় চ্যাম্পিয়নশিপ অ-১৪ একাডেমি কাপ, সিডিএফএ মেয়র কাপ(অ-১৩) ও শহীদ জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির আয়োজনে প্রীতি ম্যাচে রোববার বিকেলে পতেঙ্গা মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয় ৩-০ গোলে শক্তিশালী দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির ( অ-১৩/১৪ ) সমন্বয় দল কে হারিয়েছে।

খেলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে শামীম সহ অপর দুই খেলোয়াড় একাডেমি দলের কিপার হাসান কে বুকা বানিয়ে পর পর ৩ গোল দিয়ে জয় নিশ্চিত করেছেন।

রোববার বিকেলে সিডিএ বালুর মাঠ সংলগ্ন সাগর পাড় মাঠে প্রীতি ম্যাচ শুরুর প্রাক্কালে উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচয় বিনিময় করেন সাবেক ফুটবলার ও একাডেমির উপদেষ্টা কোচ মোঃ আলাউদ্দিন, পরিচালক ও জেনারেল সেক্রেটারি, ক্রীড়া সংগঠক, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা,মাইজ পাড়া মাহামুদুন্নবী স্কুলের প্রতিনিধি, ক্রীড়া সংগঠক মোঃ নাহিদুল ইসলাম নাহিদ, বিশিষ্ট ক্রীড়া ধারাভাষ্যকার লুৎফর রহমান আরমান।

ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ মামুন ও সহকারী রেফারি ওমর ফারুক ও রাকিব হাসান।

আগামী দিনে দক্ষিণ হালিশহর উচ্চ বিদ্যালয় ও মাহামুদুন্নবী স্কুলের সাথে লড়বে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews