মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের পেরেন্টস ডে- ২০২৬ অনুষ্ঠিত: প্রধান অতিথি সাংসদ আবু সুফিয়ান

  • প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৮৯ বার পড়া হয়েছে

হোসেন বাবলা

নগরীর ইপিজেড থানাধীন সল্টগোলা‌ সিমেন্স হোস্টেলে ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট”র পেরেন্টস ডে- ২০২৬ আজ শনিবার সকালে ইনস্টিটিউট”র মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম -৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ও চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাদা আলম, সামিট এ্যালায়েন্স পোর্ট লিমিটেডের পরিচালক ক্যাপ্টেন কামরুল ইসলাম মজুমদার।

এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অধ্যক্ষ ক্যাপ্টেন আতাউর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের‌ মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় আব্দুল মাবুদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক, ইপিজেড থানা সিটিজেন ফোরামের সভাপতি মোঃ রোকন উদ্দিন মাহমুদ খলিল সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, অভিভাবক প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সম্মানিত অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউট”র পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews