শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

৯৯৯ এর কলে পুলিশের তৎপরতায় লুণ্ঠিত ৩১টি গরু বোঝাই ট্রাক ও একটি মিনি পিকআপসহ জিম্মি ট্রাক হেলপারকে উদ্ধার

  • প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

বিজয়নগর প্রতিনিধি

পুলিশের তাৎক্ষণিক ও সাহসী অভিযানে সরাইলের ধরন্তী এলাকা হতে লুণ্ঠিত ৩১ (একত্রিশ)টি গরু বোঝাই একটি ট্রাক, ডাকাতির কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ এবং জিম্মি থাকা ট্রাকের হেলপারকে উদ্ধার করে থানা পুলিশ।

অদ্য ১১ জুলাই ২০২৬ -জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ জানতে পারেন যে, সিলেট জৈন্তাপুর এলাকা হতে নরসিংদী গামী ০১টি গরু বোঝাই ট্রাকের ড্রাইভার এবং গরুর মালিককে ডাকাতদল বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়েনের শ্যামলীঘাট এলাকায় হাত পা বেধেঁ ফেলে রেখে গরু বোঝাই ট্রাক ও ট্রাকের হেলপারকে জিম্মি করে নিয়ে যায়। তাৎক্ষনিক বিজয়নগর থানার অফিসার ইনচার্জ বিষয়টি বেতার যন্ত্রের মাধ্যমে সবাইকে অবহিত করেন। বেতার যন্ত্রের মাধ্যমে বিষয়টি অবহিত হয়ে সরাইল থানার একটি নিয়মিত টহল টিম লুন্ঠিত গরু বোঝাই ট্রাক উদ্ধারে চেকপোস্ট করে গাড়ি তল্লাশী শুরু করেন। কিছুক্ষনের মধ্যে সিলেট হতে আগত ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা “ডাকাত,ডাকাত” বলে চিৎকার করলে পুলিশ বাসটি থামিয়ে যাত্রীদের কাছ থেকেও জানতে পারে যে, বিজয়নগর থানাধীন চান্দুরা এলাকা থেকে একটি গরুবোঝাই ট্রাক ডাকাতদল লুন্ঠন করে নিয়ে যাচ্ছে।

সরাইল থানার টহল টিমটি ছিনতাইকৃত ট্রাকটি সনাক্ত করে থামানোর চেষ্টা করলে ট্রাকটি বেপরোয়া গতিতে কুট্টাপাড়া হয়ে নাসিরনগর সড়কের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ এক পর্যায়ে সরাইলের ধরন্তী ব্রিজের দক্ষিণ পাশে ট্রাকটি থামাতে সক্ষম হয়। পুলিশের সম্মিলিত অভিযানের প্রেক্ষিতে ডাকাত দল লুন্ঠিত ট্রাক ও ডাকাতির কাজে ব্যবহৃত পিকআপ ফেলে অন্ধকারের সুযোগে পাশ্ববর্তী হাওর এলাকায় পালিয়ে যায়।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থল থেকে লুণ্ঠিত ৩১টি গরু বোঝাই ট্রাক, যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-২৪-২৯৭৯, ডাকাতির কাজে ব্যবহৃত একটি রেজিঃ নাম্বারবিহীন মিনি পিকআপ এবং ডাকাতদের ব্যবহৃত বিভিন্ন মালামাল উদ্ধার করে। একই সঙ্গে ডাকাতদের হাতে জিম্মি থাকা ট্রাকের হেলপার হুমায়ুন কবির বিপ্লব (৫৫)-কে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামাল ৩১ (একত্রিশ) টি বিভিন্ন রঙের গরু বোঝাই একটি টাটা ট্রাক একটি রেজিঃনাম্বারবিহীন টাটা সিঙ্গেল কেবিন মিনি পিকআপ।

ঘটনার বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ,পলাতক ডাকাতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews