মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস

  • প্রকাশিত: রবিবার, ৮ জুন, ২০২৫
  • ৩৮৪ বার পড়া হয়েছে

প্রতিবেদক: নাজমুল রনি  বন্দর ও করিডোর সংক্রান্ত ইস্যুতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেন, “মিয়ানমারকে করিডোর দেওয়া হয়েছে” — এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

ড. ইউনূস বলেন, জাতিসংঘ মহাসচিব রাখাইন রাজ্যে মানবিক বিপর্যয়ের পরিপ্রেক্ষিতে একটি ত্রাণ চ্যানেলের প্রস্তাব দিয়েছিলেন, যার মূল লক্ষ্য ছিল রোহিঙ্গা জনগোষ্ঠীর দুর্দশা লাঘব করা ও প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া। তবে এটি কেবল প্রস্তাব পর্যায়েই ছিল এবং কোনো বাস্তবায়ন হয়নি।

তিনি আরও জানান, এই ধরনের ত্রাণ সহায়তা প্রক্রিয়া আন্তর্জাতিক মহলে একটি স্বাভাবিক মানবিক উদ্যোগ হিসেবে বিবেচিত হয় এবং এর সঙ্গে কোনো ভূ-রাজনৈতিক করিডোর নীতির সম্পর্ক নেই।

ড. ইউনূস মিথ্যা তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান এবং বলেন, “রোহিঙ্গা সমস্যা সমাধানে দায়িত্বশীল ভূমিকাই আমাদের একমাত্র লক্ষ্য।”


আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews