শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

দেওয়ান হাট এলাকায় ডেঙ্গু প্রতিরোধ ও জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের ভূমিকা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি 

  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

কামাল হোসেন চট্টগ্রাম

চট্টগ্রামে ডেঙ্গুর ক্রমবর্ধমান প্রকোপ রোধ এবং দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে নগরীর দেওয়ানহাট মোড়ে একটি সচেতনতা বিষয়ক সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই বিকেল ৪টায় গণসংহতি আন্দোলন ডবলমুরিং থানা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, বন্দরনগরী চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া এবং ডেঙ্গুর ভয়াবহ রূপ ধারণ করা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে চরমভাবে ব্যাহত করছে। নাগরিক জীবনের এই সংকটময় পরিস্থিতিতে সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন না করায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। অবিলম্বে মশক নিধন কার্যক্রম জোরদার করা, নিয়মিত ড্রেন পরিষ্কার রাখা এবং পরিকল্পিত ও সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে জনস্বাস্থ্য সুরক্ষার জোরালো দাবি জানান তারা।

ডবলমুরিং থানা গণসংহতি আন্দোলনের সাধারণ সম্পাদক নুরুন্নেছা মুন্নির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের জাতীয় পরিষদের সদস্য অপূর্ব নাথ। এছাড়াও বক্তব্য রাখেন ডবলমুরিং থানা কমিটির সদস্য সাজিদ সামী চৌধুরী, হোসনে আরা সুমি এবং মোসাম্মৎ সুমাইয়া।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা কমিটির সদস্য মোহাম্মদ ইব্রাহিম এবং ২৮ নম্বর, ২৩ নম্বর ও ২৪ নম্বর ওয়ার্ডের সংগঠক যথাক্রমে মোসাম্মৎ ফারজানা, মোসাম্মৎ পারভিন ও মোসাম্মৎ রোকসানা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews