শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

মানবতার সেবায়” সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ”বাঁশখালীতে চিকিৎসকা সেবা ও ত্রাণ সামগ্রী বিতরণ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি

মানুষ মানুষের জন্য এই আদর্শকে হৃদয়ে ধারণ করে  সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ “বন্দর ইপিজেড ,পতেঙ্গা কমিটির উদ্যোগে বন্যাকবলিত বাঁশখালী উপজেলার ৪ নং বাহাছড়া ইউনিয়নের এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পেইন, ঔষধ পত্র প্রদান করে গতকাল রোববার।

দুর্গত মানুষ খাদ্যসামগ্রী সহায়তা দেওয়া ও পাশাপাশি বন্যা পরবর্তী পানি বন্দি অসহায় মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ পত্র, পরামর্শ দেন।

দূর্যোগকালীন কঠিন সময়ে’সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ” দীর্ঘদিন ধরেই আর্তমানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

দুর্যোগ ও দূর্গত এলাকার মানুষের পাশে দাঁড়াতে পেরে উক্ত বাঁশখালী উপজেলায় গণমানুষের মুখে মুখে সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবকল্যাণের এক বিশ্বস্ত ঠিকানা বলেও অভিহিত করেছেন।

এই মানবিক কার্যক্রমে নেতৃত্ব প্রদান করেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক ডাঃ আবুল কালাম আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন”বন্দর- ইপিজেড ও পতেঙ্গা কমিটির সভাপতি ডাঃ এস. এম. এমরান, সাধারণ সম্পাদক ডাঃ আহসান হাবিব, সহ-সভাপতি ডাঃ এম. আর. সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ শামসুজ্জামান, ডাঃ বেলায়েত হোসেন, ডাঃ গোফরান এবং ডাঃ. ফজল সহ অন্যান্য নেতৃবৃন্দ ও চিকিৎসকবৃন্দ।

কর্মসূচিতে বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন সংগঠন সার্বিক সহযোগিতা প্রদান করে।

মানবতার সেবাই হোক “সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের” অঙ্গীকার। ভবিষ্যতেও মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিব ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews