শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

‎৪৯ বিজিবির অভিযানে বেনাপোল সীমান্তে ভারতীয় কসমেটিক্স পণ্য জব্দ ‎

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

‎সেলিম রেজা তাজ,স্টাফ রিপোর্টারঃ

‎যশোর সীমান্তে অভিযান চালিয়ে প্রায় সাড়ে আট লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৪৯ (বিজিবি)।

‎‎রোববার (১২ জুলাই) যশোর(৪৯ বিজিবি) ব্যাটালিয়নের বিশেষ টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ৩৮টি শাড়ি, ১৮২টি ইনজেকশন, ১০৪টি যৌন উত্তেজক ট্যাবলেট এবং ২৭৩টি কসমেটিক্স সামগ্রী জব্দ করে।

‎‎বিজিবির তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ২৭ হাজার ৫৪৫ টাকা।

‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্য পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে মাদক ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।

‎তিনি আরও জানান, দেশের সীমান্ত নিরাপদ রাখতে এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews