শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বাঁশখালীর বন্যাকবলিত এলাকা পরিদর্শনে বিদ্যুৎ ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত এমপি

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

চট্টগ্রাম জেলার বাঁশখালী থানাধীন বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন ও বর্নার্তদের মাঝে ত্রান বিতরণ করেন মাননীয় প্রতিমন্ত্রী জনাব অনিন্দ্য ইসলাম অমিত মহোদয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপার জনাব মো. মাসুদ আলম বিপিএম।

পরিদর্শনকালে তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বন্যাদুর্গত মানুষের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ, চলমান উদ্ধার ও ত্রাণ কার্যক্রম এবং সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনের সময় পুলিশ সুপার মহোদয় বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জরুরি ত্রাণ বিতরণ কার্যক্রমে সমন্বয় সাধন, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, আশ্রয়কেন্দ্রসমূহের কার্যকর ব্যবস্থাপনা এবং যোগাযোগব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দ্রুত লাঘবে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসাসেবা ও অন্যান্য মানবিক সহায়তা দ্রুত পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে বন্যাদুর্গত মানুষের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, চলমান সহায়তা কার্যক্রম আরও জোরদার করা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে দ্রুত পুনর্বাসন, পর্যাপ্ত খাদ্য ও বিশুদ্ধ পানি সরবরাহ, প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিতকরণ এবং ক্ষয়ক্ষতির যথাযথ মূল্যায়নের মাধ্যমে কার্যকর পরবর্তী পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews