মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

৩৯ নং ওয়ার্ডে টানা বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকার শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ 

  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ২৩০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি চট্টগ্রামে

নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নং দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টানা বর্ষণে সৃষ্ট জলযটে পানি বন্দী শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড-৩৯ নং ওয়ার্ড শাখার উদ্যোগে শুকনো খাবার বিতরণ কর্মসূচী ১০ জুলাই, শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আবু তালেব চৌধুরী, উদ্ধোধক ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল।

সংগঠনের সভাপতি মোঃ শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর আশেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ওয়ার্ড মোঃ বেলাল মোল্লা ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিকনেতা মোঃ মিজানুর রহমান, নূরুল হক, মনিরুল ইসলাম সহ বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রতিটি এলাকায় পানি বন্দী শ্রমিকদের মাঝে ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বলে জানিয়েছেন।

ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজো শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমজীবীদের মাঝে ত্রাণ সামগ্রী, শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে তৃণমূলেও তাদের সেই কাজ অব্যাহত থাকবে বলে জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews