শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল :৫০ স্কুল দলের মাঝে বুটের টোকেন বিতরন 

  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ১২২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম মহানগর আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্কুল দলের মাঝে বুট এর টোকেন বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম মিলনায়তনে টুর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নিয়াজ মোহাম্মদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত বুট টোকেন বিতরণী অনুষ্ঠানে ৫০টি স্কুল দলের প্রতিনিধিদের হাতে টোকেন তুলে দেন মহানগর বিএনপি’র সদস্য সচিব ও টুর্ণামেন্টের প্রধান সমন্বয়কারী নাজিমুর রহমান। প্রতিটি দলকে ২০ সেট বুট টোকেন প্রদান করা হয়। খেলা শুরুর পূর্বে কমিটির পক্ষ থেকে দলগুলোকে জার্সি সেট প্রদান করা হবে।

টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক নাজিমুর রহমান তার বক্তব্যে মাদকমুক্ত সুন্দর আগামী গড়তে শিক্ষকদের ভুমিকার কথা উল্লেখ করে শির্ক্ষাথীদের স্কুলে লেখাপড়ার অবসরে খেলাধুলায় মনোযোগী করে তোলার উপর গুরুত্বরোপ করেন। তিনি বলেন ” ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা ” শ্লোগানে চলমান সারা জাগানো “নতুন কুড়ি স্পোর্টস” এর উদ্দীপনাকে কাজে লাগিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে আপনাদের স্কুল দলের খেলোয়াড়দের জন্য যে বুট এর টোকেন প্রদান করা হয়েছে তা সংগ্রহ করে টুর্ণামেন্টকে সামনে রেখে তাদের নিয়মিত অনুশীলন কার্যক্রম পরিচালনা করবেন। যাতে তারা বুট পায়ে মাঠে নেমে নিজেদের সুন্দর ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনী করতে পারে।

সভায় আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’রযুগ্ম আহবায়ক আর ইউ চৌধুরী শাহীন ও আহমেদুল আলম চৌধুরী রাসেল, সদস্য ইসমাইল বালি, সেচছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দীন নাহিদ, সাংস্কৃতিক সংগঠক দিলশাদ আহামেদ , সাবেক খেলোয়াড় ও ক্রীড়া দলের মোঃ মামুন উদ্দিন, নজরুল বাবু, মোহাম্মদ শোয়েব, হায়দার কবির প্রিন্স, কাজী মিজান, মোহাম্মদ ইয়াকুব সহ সংলিষ্ট কর্মকতারা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews