
ক্রীড়া প্রতিবেদক
নগরীতে শুরু হয়েছে চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্ণামেন্ট। শনিবার বিকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে সিজেকেএস কাউন্সিলর আবুল হাসেম বক্কর এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ২০২৬ এর আহবায়ক আবুল হাসেম বক্কর এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন কেন্দ্রীয় সদস্য বিপ্লব পার্থের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিজেকেএস ক্লাব সমিতির সহ-সভাপতি মাহাবুবুর রহমান, আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, বিভাগীয় ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য আবু আহামেদ হাসনাত, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য শরিফুল ইসলাম তুহিন, চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান শাহাবুদ্দিন জাহাঙ্গীর, ভাইস চেয়ারম্যান মাহামুদুর রহমান মাহাবুব, মোহাম্মদ আখতারুজ্জামান, প্রবীণ কুমার ঘোষ, সাজিব বিকাশ বড়ুয়া টুটুল, মোহাম্মদ আখতার মিয়া, সুলতান মাহামুদ খান শাহীন, কাজী মোহাম্মদ জসিম উদ্দিন, ইয়াছির আরাফাত চৌধুরী পাবলু, সম্পাদক মামুনুল ইসলাম মামুন সংলিষ্ট কর্মকতারা।
মীর হেলাল বলেন, ক্রীড়াকে পেশা হিসেবে যেন তরুণরা বাছাই করে সেটার জন্য কাজ করছে সরকার। ক্রীড়া যেন জীবনের অন্যতম পেশা হয় তাই ক্রীড়া কার্ড চালু করা হয়েছে। তৃণমূল থেকে যেন খেলোয়াড় সৃষ্টি হয় সেজন্য নতুন কুঁড়ি স্পোর্টস সহ বিভিন্ন সহায়ক প্রোগ্রাম নিয়েছে সরকার। এরফলে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গন আবার প্রাণ ফিরে পাচ্ছে। যুব সমাজ যাতে বিপথে না যায় সেজন্য সরকার ক্রীড়াকে প্রাধান্য দিয়ে কাজ করছে।
উদ্বোধনী খেলায় চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশ ১ – ০ গোলে চট্টগ্রাম বন্দর ক্রীড়া সমিতি (সাদা) দলকে পরাজিত করে শুভ সুচনা করেছে। খেলার ১৯ মিনিটে পেনান্টি থেকে সিটি করপোরেশন একাদশের পক্ষে একমাত্র গোলটি করেন নুরুজ্জামান সায়েম।
অনুষ্ঠানে প্রধান অতিথি উদ্বোধনী দিনের ম্যাচে অংশগ্রহণকারী উভয় দলকে উপহার হিসাবে ১০,০০০/= (দশ হাজার টাকা) করে প্রদান করেন এবং খেলার ম্যান অব দ্যা ম্যাচ চট্টগ্রাম সিটি করপোরেশন একাদশের খেলোয়াড় নুরুজ্জামান সায়েম এর হাতে পুরস্কার তুলে দেন।
রবিবারের খেলা :বিকাল ৩টায় দিনের একমাত্র খেলায় কল্লোল সংঘ গ্রীন – এস এ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের মোকাবেলা করবে।