মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সাবেক কমিশনার ও ভাষা সৈনিক জি.এ মান্নান এর ২৮তম মৃত্যুবার্ষিকীতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের শ্রদ্ধার নিবেদন

  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ১৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কমিশনার ও হাটহাজারী বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি, ভাষাসৈনিক মরহুম জি.এ মান্নান এর ২৮ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগর বিএনপি’র সাবেক সভাপতি ও সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, জননেতা ডাক্তার শাহাদাত হোসেন এর পক্ষ থেকে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী এম. ইলিয়াছ আলী’র নেতৃত্বে মরহুমের কবরে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

এই সময় বিএনপি নেতা এ কে এম সরোয়ার জাহান পুতুল, কাজী নজরুল ইসলাম বাবুল, সেলিম উদ্দিন তালুকদার, মোহাম্মদ খোরশেদ, যুবদল নেতা শাহজাহান খাঁন, আবুল হাসেম, টিকলু তালুকদার, শাহাদাত হোসেন, ফোরকান হোসেন সুমন, ছাত্রদল নেতা কেএম মিনহাজ মাসুম বাবু, গাজী মিজানুর রহমান, শাহেদ হোসেন, মরহুমের কনিষ্ঠ পুত্র জি.এম রিপন, জামাতা মোহাম্মদ মোজাফফর, যুবদল নেতা ইলিয়াস সানি, মোহাম্মদ সেলিম, জামাল হোসেন ওয়াসিম, সুমন কেদার, মোহাম্মদ আলমগীর, জিল্লুর রহমান জয়, মোহাম্মদ মনির, সোলাইমান সাঈদ, মোহাম্মদ এরশাদ, মনজুরুল আলম, মোহাম্মদ মোরশেদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পুষ্পমাল্য অর্পণ শেষে প্রয়াত এই ভাষাসৈনিকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং দেশ ও জাতির জন্য তার অবদান গভীর শ্রদ্ধা সঙ্গে স্মরণ করেন নেতাকর্মীরা। পর মরহুম জি.এ মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবর জিয়ারত, দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

 

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews