শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

সিইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১৫৬ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক চট্টগ্রাম

নগরীর সি ইপিজেডস্থ চৌধুরী মার্কেট ব্যবসায়ী কল্যাণ সমিতির ,উদ্যোগে শটপিছ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বুধবার রাতে সেইলস গ্রাউন্ডে জাঁকজমকপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠান মার্কেট প্রাঙ্গণে ৪ দলের খেলোয়াড়দের সম্মিলিত মিলন উৎসব, মিছিল সহকারে খেলার মাঠে উপস্থিত হোন।

নক আউট পর্বের খেলায় ডিসি রাইডার্স(মনোয়ার ক্রোকারিজ), আজমীর বয়লার হাউজ কে মাত্র ৬ রানে হারিয়ে চ্যাম্পিয়ন ট্রফি ও নগদ১৫ হাজার টাকা লাভ করেন।আর রানার্স আপ দল আজমীর বয়লার হাউজ ট্রফি সহ নগদ ১০ হাজার টাকা লাভ করে। টুর্নামেন্টের অপর দুটি দল হচ্ছে ফুলকলি একাদশ ও এম সি রয়েলস ক্রিকেট দল। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন জয়ী দলের জিয়াবুল হক।

ফাইনাল খেলা শেষে রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সমিতির সভাপতি হাজী মোঃ মাহাবুবুল হক ও সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের নেতৃত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ছাত্রনেতা, ক্রীড়া সংগঠক মীর ইফতেখার হোসাইন বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। স্থানীয় ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলার সঞ্চালনায়ে এসময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোঃ জহিরুল আলম,সহ- সাঃ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক -মোঃ মোজাম্মেল হক, ক্রীড়া সম্পাদক মোঃ মানিক, দপ্তর সম্পাদক মোঃ মতিন, আরও উপস্থিত ছিলেন মোঃ জাহিদ চৌধুরী, মোঃ জাগির হোসেন, নির্বাহী সদস্য মোঃ আকতার, বিপ্লব, মোঃ আজাদ। খেলায় আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করছেন রুবেল ,রবিন ও সুলতান প্রমুখ।

খেলায় ৪ টিম অংশ গ্রহণ করে। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের সকল খেলোয়াড়দের ব্যক্তিগত পুরস্কার সহ প্রতি খেলায় ম্যান অফ দা ম্যাচ ও সেরা ফিল্ডার, উইকেট সংগ্রহকারী এবং উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার ও প্রদান করা হয়েছে

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews