মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সিসিপিএ ৫১ তম রেপিড রেটিং দাবায় ঋষিন তালুকদার অপরািজত চ্যাম্পিয়ন

  • প্রকাশিত: সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৩০৪ বার পড়া হয়েছে

মোঃ বাবুল হোসেন বাবলা বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম

চট্টগ্রাম দাবা খেলোয়াড় সমিতি (সিসিপিএ )আয়োজিত ও সিজেকেএস দাবা কমিটির সহযোগীতায় টুর্নােমেন্টে সাবেক জাতীয় দাবাড়ু ঋষিন তালুকদার ৯ খেলায় ৮.৫ পয়েন্ট পেয়ে অপরািজত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

সিজেকেএস কনেভনশন হলে গত শুক্রবার (১২ জুন) দিনব্যাপী অনুষ্টিত বিশ্ব দাবার নিয়ন্ত্রণ সংস্থা ফিদে কতৃক অনুমোদিত এই আন্তর্জািতক রেটিং দাবা টুর্ণামেন্টে সমান খেলায় ৭.৫ পয়েন্ট পেয়ে ইফেতখার আলম ২য়, ৭পেয়ন্ট পেয়ে ট্রাইেবেকর মাধ্যেম আসিফ মাহমুদ ৩য়, দীপংকর চাকমা ৪র্থ, নাইম মজুমদার ৫ম, আহেমদ আফরাজ ৬ষ্ঠ, ৬.৫ পয়েন্টে শিফকুল ইসলাম ৭ম, ৬ পয়েন্টে ট্রাইেবেকর মাধ্যেম সাজিদ বিন জিহাদ ৮ম, এম কে শাহীন ৯ম ও রাফি ইসলাম ১০ম স্থান লাভ করে।

৫০ উর্দ্ধ বিভাগে প্রকৌশলী এস এম তারেক, মহিলা বিভাগে তাসপিয়া প্রিমা, অনুর্ধ ১২ বিভাগে নাজিফ নিয়াজ, অনুর্ধ ১৪ বিভাগে আহনাফ আবিদ, রেটিং ১৭০০-১৮৯৯ বিভাগে সত্যঞ্জয় বড়ুয়া ও ১৪০০ – ১৬৯৯ বিভাগে আদিয়া সমুদা সেরা খেলোয়াড়ের পুরষ্কার অর্জন করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা এ্যাডহক কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন।

সিসিপিএ সভাপিত শহীদুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল আমিনের সঞ্চালনায় বিশেষ অিতিথ হিসেবে উপস্থিত ছিলেন সিজেকেএস দাবা কমিটির সম্পাদক ও আন্তর্জাতিক দাবা বিচারক ফিদে আরিবটার প্রকৌশলী এস এম তারেক এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র সহকারী অধ্যাপক সায়মা আলম।

এই সময় আরও উপস্থিত ছিলেন ফজলে নুর বাপ্পী,আবু মহিসন, মুজিবুর রহমান,রুহুল আমিন, মোহাম্মদ সুলতান, আসিফ মাহমুদ, মোহাম্মদ হাসান।

মোট ৯ রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্টিত এই টুর্নামেন্টে সারাদেশের ৮৪ জন দাবাড়ু অংশ গ্রহন করেন. টুর্নােমন্টে চীফ আরবিটার হিসেবে নুরুল আমিন ও ডেপুিট আরিবটার হিসেবে তানিজলা তুর নুর দায়িত্ব পালন করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews