মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

সাফল্য কামনায় ইপিজেডে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ২৬৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

শনিবার ঐতিহাসিক লালদীঘি ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় জোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদ , দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ,তেল -গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিভাগীয় সমাবেশ সফল করতে ইপিজেডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মিছিল ও পথসভা রাতে সম্পন্ন হয়েছে।

হাসপাতাল গেটস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি ইপিজেডের টিসিবি ভবনের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলোত্তর পথসভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক শিক্ষাসংগঠক হাজী মোঃ মুজিবুল হক বকুল,৩৮ নং ওয়ার্ড জামায়াতের কাউন্সিলর প্রার্থী, উন্নয়ন ফোরামের আহ্বায়ক, বিশিষ্ট সাংবাদিক মুহাম্মদ হোসাইন, সভাপতির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৩৯ নং ওয়ার্ডের নেতা মোঃ শহিদুল ইসলাম।সভাটি পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের অন্যতম সংগঠক মোঃ আব্দুস সবুর আশেকী।

সভায় বক্তারা বলেন,এই সরকার ক্ষমতায় এসে পিছনের অনেক কথা বেমালুম ভুলে গেছেন, তারা বেঈমানি ও জুলুম নির্যাতনের দিকে হাঁটছেন। আমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দরা তা কখনো হতে দিবো না।

ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা ও সহনশীলতার মনোভাব দিয়ে মানবিক বাংলাদেশ গড়তে দৃঢ় আহ্বান জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews