মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

বিশ্বকাপ ফুটবল কে স্বাগত জানিয়ে প্রীতি ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ২৬২ বার পড়া হয়েছে

ক্রীড়া নিজস্ব প্রতিবেদক  চট্টগ্রাম

দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি ও নিউ সান ফ্লাওয়ার ক্লাবের যৌথ পরিচালনায় বৃহস্পতিবার বিকেলে সাগর পাড় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপ কে স্বাগত জানিয়ে প্রীতি ফুটবল ম্যাচে সিনিয়র দল ( সবুজ জার্সি) ৩-০ গোলে জুনিয়র দল (কমলা জার্সি) পরাজিত করে।

ম্যাচ সেরা পুরস্কার লাভ করে জয়ী দলের তারকা ফুটবলার মোঃ ইরফান আহমেদ এবং শান্তনা পুরস্কার লাভ করে জুনিয়র দলের আব্দুল্লাহ আল মামুন।

খেলায় সিনিয়র দলের রুবেল, ইরফান ও রখিব গোল করেন।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন সাবেক ফুটবলার মোঃ আব্দুল খালেক, বর্ষীয়ান ফুটবলার ও একাডেমির নির্বাহী সদস্য মোঃ দেলোয়ার হোসেন ও টেকনিক্যাল কোচ মোঃ আসলাম।

খেলা পরিচালনা করেছেন রেফারি মোঃ আলাউদ্দিন সহকারী মোঃ মামুন ও মোঃ ফারুক।

খেলা পরিদর্শন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দঃ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও জেনারেল সেক্রেটারি, সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, ক্রীড়া সংগঠক ও ছাত্রনেতা মোঃ আকিব জাভেদ ,মাঠ সমন্বয়কারী আমির খন্দকার , একাডেমির সদস্য মোঃ রাকিব, আঃ রহিম সহ সাবেক ফুটবলার গণ এবং একাডেমির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews