মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টঃ উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ২৪৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : ৪ঠা জুন, চট্টগ্রাম

 

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি আন্তঃ স্কুল ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, চট্টগ্রাম প্রস্তুতি সভায় টুর্ণামেন্টকে সামনে রেখে উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পরিষদ গঠন করা হয়। টুর্ণামেন্টের সমন্বয়কারী নগর বিএনপি সদস্য সচিব নাজিমুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নগর বিএনপি নেতা কাজী বেলাল উদ্দিন, হারুণ জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব মসিউল আলম স্বপন, সিজেকেএস এ্যাডহক কমিটির সদস্য সচিব হাজী মোহাম্মদ সালাউদ্দিন, ইসমাইল বালি, তৌহিদুল সামাদ নিশাদ, রুবেল বড়ুয়া, মোঃ মামুন উদ্দিন, কাজী মিজানুর রহমান, মোঃ সোয়াইব, একরাম আফসার, হায়দার কবির প্রিন্স, মোঃ হাসান প্রমুখ।

সভায় টুর্ণামেন্টকে সফল ও সার্থক করতে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে দুইটি কমিটি গঠন করা হয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে প্রধান উপদেষ্টা এবং ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিষ্টার মীর মোঃ হেলাল উদ্দিনকে প্রধান পৃষ্ঠপোষক করে দুইটি কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা কমিটি সদস্য : চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডাঃ শাহাদাত হোসেন ও পৃষ্ঠপোষক কমিটি সদস্য : এরশাদ উল্লাহ এম পি, আবু সুফিয়ান এম পি ও সাঈদ আল নোমান এম পি।

সভায় জানানো হয় মোট ৪০ টি স্কুল দল এই টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য নাম লিপিবদ্ধ করেছেন। আগামী ১৩ জুন অংশগ্রহণকারী দলের প্রতিনিধিদের উপস্থিতিতে সভার মাধ্যমে টুর্ণামেন্টে সুচী চুড়ান্ত করা হবে।

উল্লেখ্য এর আগে ঘোষণা করা হয়েছে টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২,০০,০০০ (দুই লক্ষ) রানারআপ দলকে ১,০০,০০০ (এক লক্ষ) ও তৃতীয় স্থান অর্জনকারী দলকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) ও ৪র্থ দলকে ২৫,০০০ (পঁচিশ হাজার) টাকা প্রাইজমানি দেওয়া হবে। তাছাড়া প্রত্যেক ম্যাচে থাকবে ম্যান অব দ্যা ম্যাচ ক্রেস্ট ও প্রাইজ মানি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews