শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

নগরীর কোরবানি পশুর হাট পরিদর্শন করেন পুলিশ কমিশনার শওকত আলী

  • প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

হোসেন বাবলা:(চট্টগ্রাম)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে কোরবানির হাটের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ও পরিবেশ, অন্যান্য বিষয়ে সরেজমিনে পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী।

তিনি আজ ২৫ মে সোমবার সকালে নগরীর বিবিরহাট ও দুপুরে মইজ্জারটেক পশুর হাট পরিদর্শন করেছেন।

 

এছাড়া বিকেলে পতেঙ্গা বিচ এলাকায় আলমগীরের বাজার এবং ৩৯ নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সিডিএ বালুর মাঠে কোরবানির পশুর হাট পরিদর্শনে যাচ্ছেন বলে সিএমপি প্রেস মিডিয়া সূত্রে জানা গেছে।

 

দুপুরে হাট পরিদর্শনকালে পুলিশ কমিশনার সাংবাদিক, ব্যবসায়ী, ইজারাদার ও ক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং পশুর হাট কেন্দ্রিক সিএমপির গৃহীত সার্বিক নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি জানান, কোরবানির পশু কেনাবেচাকে ঘিরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, প্রতারণা কিংবা ভোগান্তি না ঘটে, সে লক্ষ্যে সিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

 

সিএমপি কমিশনার উপস্থিত সবাইকে জানান, পশুর হাটসংক্রান্ত যেকোনো প্রয়োজনে বা আইনি সহায়তার জন্য সিএমপির অস্থায়ী কন্ট্রোল রুমের সঙ্গে দ্রুত যোগাযোগ করতে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে আসা পশু ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিরলসভাবে কাজ করছে। প্রতারক চক্র, চাঁদাবাজি ও অতিরিক্ত হাসিল আদায় ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

পুলিশ কমিশনার ইজারাদারদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়ে বলেন, অতিরিক্ত হাসিল আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত),উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ আমিরুল ইসলামসহ সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews