মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎৪৯ বিজিবির অভিযানে আইসিপি সীমান্তে ২২ লাখ টাকার ভারতীয় পণ্য আটক ‎ বোয়ালখালীতে ট্রেনের সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ, আহত চালক ইপিজেডে যুবদলের অফিস উদ্বোধনকালে হোসেন টিটু- সবার আগে বাংলাদেশ আব্দুল্লাহ’র সিনিয়র দল ১ গোলে জিতেছে… প্রীতি ম্যাচে সীধু’র জুনিয়র দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছে আমতলীতে অসহায় পরিবারের পাশে মানবতার হাত বাড়াল জাহানারা লতিফ মোল্লা ফাউন্ডেশন নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) উদ্ধোধন: প্রধান অতিথি ক্যাপ্টেন অবঃ আশরাফুল আলম বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎আইসিপি চেকপোষ্ট সীমান্তে ২৮ লাখ টাকার ভারতীয় পণ্য আটক চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নতুন নেতৃত্ব নির্বাচিত: সভাপতি সোহাগ, সাধারণ সম্পাদক কাদের উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

চট্টগ্রামে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় শিক্ষক প্রশিক্ষণ সম্পন্ন এইচ ডব্লিউ পিএল ও বিকেএ’র যৌথ উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ 

  • প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬
  • ২৫৫ বার পড়া হয়েছে

 

বিশেষ প্রতিবেদন চট্টগ্রাম

 

চট্টগ্রামে শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতায় বিশেষ শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড, আন্তর্জাতিক সংস্থা এইচডব্লিউপিএল (HWPL) এবং বিকেএ’র যৌথ উদ্যোগে ১০ মে এ কর্মসূচি আয়োজন করা হয়।

আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং এম এ সালামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি বেঞ্জামিন কিম ও জ্যাকব।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে বিকেএ’র কেন্দ্রীয় চেয়ারম্যান, বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ড এর চেয়ারম্যান মুহাম্মদ দিদারুল ইসলাম বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর বিশ্বে শিক্ষকদের আধুনিক প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সৃজনশীল, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকের ভূমিকা অপরিহার্য।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা লায়ন হেলাল উদ্দিন চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে শিক্ষক নেতা, লেখক -অধ্যক্ষ এম নজরুল ইসলাম খান।

এছাড়া উপস্থিত ছিলেন মোহাম্মদ ইব্রাহিম তালুকদার, ড. মো. কামাল হোসেন, জয়নাল আবেদীন, শাহনাজ ইসলাম, মাস্টার মাহমুদুর রহমান, জাফর আহমেদ, নূর মোহাম্মদ বাবলু, মোহাম্মদ রায়হানুল ইসলাম এবং শামসুল আবেদীন সবুজসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষাবিদ ও সংগঠকরা।

নগর, উত্তর ও দক্ষিণ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে তিনজন করে শিক্ষক এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দক্ষিণ কোরিয়াভিত্তিক আন্তর্জাতিক শান্তি সংস্থা Heavenly Culture, World Peace, Restoration of Light (HWPL)-এর সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। সংস্থাটি বিশ্বব্যাপী শান্তি, শিক্ষা ও মানবিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রশিক্ষণে আধুনিক শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা, পাঠ পরিকল্পনা, শিশু মনোবিজ্ঞান, মূল্যায়ন পদ্ধতি এবং একজন আদর্শ শিক্ষকের দায়িত্ব ও কর্তব্য বিষয়ে ব্যবহারিক ধারণা প্রদান করা হয়।

আয়োজকরা জানান, সফল এ কর্মসূচির পর পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ ধরনের প্রশিক্ষন আয়োজনের উদ্যোগ নেয়া উচিত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews