সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ইপিজেড এলাকায় আইনশৃঙ্খলা ও সামাজিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোটার চট্টগ্রাম

নগরীর ইপিজেড থানাধীন সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ‌সামাজিক নিরাপত্তা-আইনশৃংখলা ও যানযট নিয়ন্ত্রণ সহ বিভিন্ন সমস্যা নিয়ে ইপিজড থানা ও ৩৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র উদ্যোগে মতবিনিময় সভা গতকাল ( ১১ অক্টোবর) সন্ধ্যায় এলিট হলে অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ইপিজেড থানাধীন ৭ টি পূজা উদযাপন কমিটির প্রতিনিধি গণ স্বক্রিয় উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য ও সাবেক ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইপিজেড থানা পুলিশের ইনচার্জ ( ওসি) মোঃ আতিকুর রহমান,টি আই মোঃ কামরুল হাসান, সাবেক নগর বিএনপির সদস্য মোঃ মাহাবুব এলাহী, ইপিজেড থানা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী উত্তম মহাজন নব, দিপীকা সংঘ পূজা কমিটির উত্তম কুমার শীল, বন্দরটিলাস্থ শান্তি সংঘ পূজা কমিটির প্রতিনিধি।
এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি ৩৯ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, বিএনপি নেতা মোঃ শাহজাহান, মোঃ আলী সাজু, মোঃ
নওশাদ হোসেন মিজানুর রহমান পারুল, মোঃ হোসেন টিটু, আর জে রাসেল, যুবদলের আহ্বায়ক হোসনী মোবারক রিয়াদ, ছাত্র দলের আকিব জাভেদ , সংগঠক ইকবাল হোসেন সুমন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু সুন্দর ভাবে পালনের জন্য বিএনপির সকল নেতৃবৃন্দ স্বক্রিয়ভাবে নিরাপত্তা নিশ্চিত করতে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে সর্বাত্মক সহযোগিতা করে যাবেন।

এছাড়া ইতিমধ্যে সনাতন ধর্মাবলম্বী প্রায় ৯০০ পরিবারের মাঝে অর্থ ও পরিকল্পনা মন্ত্রীর পক্ষে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে বলে ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল তার বক্তব্যে জানিয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews