সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

বাকলিয়া থানার কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৬ রবিবার  চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের আওতাধীন বাকলিয়া থানার কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের সঙ্গে আজ এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ডিসি (দক্ষিণ)-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং।

সভায় বাকলিয়ার ঘনবসতিপূর্ণ আবাসিক ও বাণিজ্যিক এলাকায় মাদক, কিশোর গ্যাং, চুরি-ছিনতাই ও চাঁদাবাজি প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়। ওয়ার্ডভিত্তিক সদস্যদের দায়িত্ব নির্ধারণ, সন্দেহজনক তথ্য দ্রুত থানায় জানানো এবং তথ্যদাতার পরিচয় গোপন রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া ঝুঁকিতে থাকা কিশোরদের খেলাধুলা ও সামাজিক কাজে যুক্ত করার প্রস্তাবও উঠে আসে।

সভাপতির বক্তব্যে ডিসি (দক্ষিণ) বলেন, “নিরাপদ এলাকা গড়তে পুলিশের পাশাপাশি স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ জরুরি।” তিনি কমিউনিটি পুলিশের সদস্যদের আইনের সীমার মধ্যে থেকে তথ্য ও সচেতনতার মাধ্যমে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

সভায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা এবং কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews