বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় ‘নিখোঁজ’ ২ কিশোরী কক্সবাজার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ থেকে উদ্ধার ‎বেনাপোল বন্দরে নৌ প্রতিমন্ত্রীর পরিদর্শন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত কাজের আশ্বাস ‎ সাতকানিয়ায় মা ও শিশু’ এলাইট’ আল হায়াত’সহ তিন হাসপাতালে অভিযানে, ১ লাখ ৪০ হাজার টাকা’জরিমানা লোহাগাড়ায় ইনসাফ রেস্তোরাঁকে অপরিচ্ছন্ন’ অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ২০ হাজার টাকা জরিমানা ‎বেনাপেল সীমান্তে ৪৩ বোতল বিদেশি মদসহ প্রায় ৪ লক্ষ টাকার ভারতীয় পণ্য জব্দ ‎খুলনায় ভোক্তার ৬ টিমের অভিযান, ৯ প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা ‎ মৃত্যুর ১২ বছর পর ‘মামলার আসামি’ কবর থেকে কি এলো সুলতান উল কবির চৌধুরীর  চন্দনাইশের প্রতারক মামুনের প্রতারণায় সর্বশান্ত সৌদি আরব মদিনা শহরের বহু প্রবাসী Азино 777 Зеркало Рабочее На Сегодня

কুমিল্লায় ‘নিখোঁজ’ ২ কিশোরী কক্সবাজার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ থেকে উদ্ধার

  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে নিখোঁজ হওয়া দুই মাদরাসা ছাত্রীকে ৭ দিন পর কক্সবাজারের হোটেল গ্রিন প্যারাডাইজ থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ হোছাইন তথ্যটি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে তাদের উদ্ধার করা হয়।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় উপজেলার বসন্তপুর গ্রামের মাহিমা ইসলাম মাহি ও যুগিরকান্দি গ্রামের তানিসা আক্তার কাশিনগর আল আমিন মহিলা মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরিবার জানতে পারে তারা মাদ্রাসায় পৌঁছায়নি এবং বাড়িতেও ফিরেনি। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করে।

পরে কোথাও তাদের সন্ধান না পেয়ে চৌদ্দগ্রাম থানায় পৃথকভাবে নিখোঁজ ডায়েরি করে পরিবার। নিখোঁজের বিষয়টি অবগত হওয়ার পর কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান (পিপিএম)’র নির্দেশনায় পর্যালোচনা করে পুলিশ।

নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য চৌদ্দগ্রাম মডেল থানা এবং জেলা গোয়েন্দা পুলিশ সমন্বিতভাবে তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বিভিন্ন মাধ্যমে অনুসন্ধান করে। একপর্যায়ে নিখোঁজ দুই কিশোরীর অবস্থান কক্সবাজারে শনাক্তের পর মঙ্গলবার রাতে কক্সবাজার ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে সমুদ্রসৈকত এলাকার গ্রিন প্যারাডাইজ হোটেলের ১০১ নম্বর কক্ষ থেকে দুই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

উদ্ধারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুই কিশোরী জানায়, পরিবারের সদস্যদের ওপর অভিমান করে তারা স্বেচ্ছায় বাড়ি থেকে বের হয়ে কক্সবাজার চলে যায়।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন জানান, উদ্ধারকৃত দুই কিশোরীকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews

Einen Blick wert — ETH casino für Ethereum-Casino-Unterhaltung

See also — ltc dice for crypto dice action