
মোঃসেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের লোহাগাড়ায় অপরিচ্ছন্ন পরিবেশ বা অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদনের দায়ে ইনসাফ রেস্তোরাঁ নামে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৩০ সেপ্টেম্বর ) দুপুরে বটতলী এলাকায় লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বায়েজীদ-বিন-আখন্দ এ অভিযান পরিচালনা করেন।
ইউএনও জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৩ ধারায় বিশ হাজার (২০০০০) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকি অভিযান নিয়মিতভাবে চলবে।