শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চট্টগ্রাম মহানগরের ইপিজেড থানার অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে।

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৪৫ বার পড়া হয়েছে

উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। গত ৫ মে ২০২৬ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১টা ২০ মিনিটে ইপিজেড থানাধীন মাদ্রাজী শাহপাড়া, আবুল খায়ের গলিস্থ সাগর ভিলার ৪র্থ তলার একটি টিনশেড কক্ষে এ অভিযান চালানো হয়।

অভিযানে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ২১০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫ কেজি গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তির ভিত্তিতে ব্যবহৃত মোটরসাইকেলের সিটের নিচে লুকিয়ে রাখা আরও ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত নিজাম একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি বন্দরটিলা এলাকায় স্থানীয় ক্রেতাদের কাছে নিয়মিত মাদক বিক্রি করতেন বলে তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে সিএমপির বন্দর ও ইপিজেড থানায় অস্ত্র মামলাসহ একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews