শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ইপিজেড এলাকায় চসিকের উচ্ছেদ অভিযান অব্যাহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

হোসেন বাবলা

সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের চূড়ান্ত নির্দেশনায় চসিকের সিনিয়র সহকারী সচিব ( অতিরিক্ত দায়িত্ব নির্বাহী ম্যাজিস্ট্রেট) প্রণয় চাকমা এর নেতৃত্বে চলছে উচ্ছেদ অভিযান।

এদিকে উচ্ছেদ অভিযান চলাকালে জবু ফকিরের বাড়ি ও ডায়াবেটিস হাসপাতালের কয়েকটি ওয়াসা পানির লাইন কেটে যাওয়ার অভিযোগ উঠেছে

সিকের উচ্ছেদ অভিযানের সিনিয়র সহকারী সচিব প্রণয় চাকমা এগুলো দেখে ব্যবস্থা করবে বলে জানিয়েছেন।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত বেশ জোরে সোরে এই কর্মসূচি চলতে দেখা গেছে।

এছাড়া গতকাল সোমবার বন্দরটিলাস্থ নেভি হাসপাতাল গেট এলাকায় দিনব্যাপী ঝটিকা অভিযান পরিচালনা করেছিলেন সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

সেখানে ড্রেন ও নালায় বাঁধ ভাঙার কাজ এবং পানি চলাচল স্বাভাবিক রাখার জন্য সংযোগ পথ পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেন জোর নির্দেশ প্রদান করেন।

অপরদিকে ৩৯ নং ওয়ার্ডের খাল – নালা নর্দমা গুলো গুরুত্ব সহকারে পরিস্কার -পরিচ্ছন্ন করতে এলাকাবাসীরা সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের উপর দৃষ্টি আকর্ষণ করেছেন।

ওয়ার্ডের ঐতিহ্যবাহী খাল গুলো এখনো পর্যন্ত এলাকার পানি চলাচলের জন্য স্বাভাবিক নয় বল ভুক্তভোগীরা অভিযোগ করেন।

বিশেষ করে মাট্টাল্লা খাল, নয়ারহাট নিউমুরিং চাঁন খাল ,৭ নং সংযোগ খাল,বেপজার ভিতর দিয়ে নেভি কলোনি খাল এবং যৌথ আবাসিক কলোনি ৪০ নং ওয়ার্ডের স্লুইস গেট পর্যন্ত রিং রোড সংলগ্ন সাগর পাড় এলাকায় খালের ময়লা আবর্জনা ভর্তি।

খালের বিভিন্ন স্তরের রয়েছে ময়লার ভাগাড় ও অবৈধ বাঁধ ,র্কালভাট স্থাপন -যত্রতত্র বাঁশের খুঁটি স্থাপন করে ভাসমান দোকান এবং অবৈধ দখল বানিজ্য স্থাপনা।

তাই, চসিকের উচ্ছেদ অভিযান টি সর্বত্রই অব্যাহত রাখতে ভুক্তভোগীরা মেয়রের নিকট বিনিত আরজ করলেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews