শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

চট্টগ্রামের পতেঙ্গায় চোরাইকৃত স্ক্র্যাপ, ডিজেল, লুব অয়েল, ব্যাটারি ও দেশীয় অস্ত্রসহ দুই জন আটক

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ২৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম

চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন বহিঃনোঙ্গর এলাকায় কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ১ টি গামবোটে তল্লাশি চালিয়ে ৩ টি দেশীয় অস্ত্র (ছুরি), বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ৪ লক্ষ ৬৬ হাজার ৯০০ টাকা মূল্যের ১ হাজার ১৩৪ লিটার লুব অয়েল, ৪ টি ব্যাটারি, নগদ ২ হাজার ২২৫ টাকা ও চোরাইকাজে ব্যবহৃত বোট জব্দসহ দুইজন ছিঁচকে চোরকে আটক করা হয়।

অপরদিকে, চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন ১১ নং ঘাট সংলগ্ন এলাকায় আজ ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার ভোর ৪ টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে আরও একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ হতে চোরাইকৃত প্রায় ১ লক্ষ ৮০ হাজার ৫০০ টাকা মূল্যের ৭০০ লিটার ডিজেল, ২ টন স্ক্র্যাপ ও চোরাচালান কাজে ব্যবহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews