শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

বন্দরটিলায় খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও‌ ময়লা- আবর্জনা অপসারণ করলেন চসিকের ম্যাজিস্ট্রেট

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

চট্টগ্রাম থেকে হোসেন বাবলা

নগরীর ৩৯ নং ওয়ার্ডের দক্ষিণ হালিশহর বন্দরটিলা এলাকার দীর্ঘ বছরের পুরনো খালের উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ ও‌ ময়লা- আবর্জনা অপসারণ কার্যক্রম শুরু করেছে চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ( সিটি ম্যাজিস্ট্রেট দায়িত্ব পাওয়া) প্রণয় চাকমা।

তিনি আজ সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল পর্যন্ত এক টানা অভিযান চালিয়ে যান।

দীর্ঘ দিন একটি চক্র খালের একটি পাড় ও খালের উপর স্লেভ- কাঠের পাটাতন, বাঁশের বেড়া বসিয়ে ভাসমান দোকান+ বাজার বসিয়ে ময়লা আবর্জনার স্তূপ করে খালের পানি চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।

চসিক মেয়র ডাঃ শাহাদাত হোসেনের দিক নির্দেশনায় শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার প্রতিরোধ করতে সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা জানান এই আঞ্চলিক কর্মকর্তা। তিনি আরো বলেন,খাল- নালা নর্দমা ড্রেনের অংশে থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। আজকের এই উচ্ছেদ অভিযানে আরো উপস্থিত ছিলেন নগর সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, চসিকের পরিচ্ছন্ন সুপার ভাইজার মোঃ শহিদুল ইসলাম, সহকারী মোঃ ফখরুল ইসলাম, বিএনপি সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারী, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফ, মজিবুর রহমান, সুমন রহমান, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ইপিজেড থানা পুলিশ টিমের সদস্য, সেবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি,যুবদল-ছাত্রদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পর্যায়ক্রমে সব স্থানে এধরনের পরিচ্ছন্ন অভিযান অব্যাহত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews