শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

কক্সবাজারে’পুলিশ কর্মকর্তার বাসা থেকে ৯০ হাজার ইয়াবা ৩৬ লাখ টাকাসহ আটক ৩

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজার সদরে এক পুলিশ কর্মকর্তার বাসায় অভিযান চালিয়ে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকাসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার হাজীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিএনসি কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক সৌমেন মন্ডল জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাজীপাড়া এলাকার চট্টগ্রাম জজ আদালতে কর্মরত পুলিশ কর্মকর্তা শহীদের বাসায় তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসা থেকে ৯০ হাজার পিস ইয়াবা ও নগদ ৩৬ লাখ টাকা উদ্ধার করা হয়। অভিযানকালে পুলিশ কর্মকর্তার শ্যালক মোমেন মেহেদী আশিক, তার স্ত্রী সাদিয়া ও এক সহযোগীকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ হাজার পিস ইয়াবা এবং ৩৬ লাখ ২০ হাজার ৮৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। প্রাথমিক তদন্তে ডিএনসি জানতে পেরেছে, গ্রেফতার ব্যক্তিরা কক্সবাজার হয়ে ইয়াবা পাচারের উদ্দেশ্যে ওই বাড়িতে অবস্থান করছিলেন। তারা টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। তবে পুলিশ কর্মকর্তা শহিদুল্লার মাদককারবারের সাথে কোনো সম্পৃক্ততা রয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক সৌমেন মন্ডল আরো জানান, উদ্ধারকৃত ইয়াবা ও নগদ অর্থের উৎস এবং আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদককারবারের সাথে জড়িত কিনা, সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ডিএনসি কর্মকর্তারা জানায়, কক্সবাজারকে মাদক চোরাচালানের অন্যতম রুট হিসেবে ব্যবহার করে বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের চেষ্টা দীর্ঘদিন ধরে চলে আসছে। মাদক কারবারিদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews