শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

ইপিজেডে ওসমানের জুয়ার ঘরে অভিযান, সরঞ্জামসহ ৬ জুয়াড়ি গ্রেফতার

  • প্রকাশিত: বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম প্রতিনিধি:

ট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন আকমল আলী এলাকার আমবাগানে অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৬ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ হালিশহর আকমল আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগানে অভিযান পরিচালনা করা হয়। ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

অভিযানে গ্রেফতাররা হলেন—মোঃ সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), মোঃ আরিফ (২৮), মোঃ আনোয়ার হোসেন (৪৬) ও মোঃ সাঈদ হোসেন শাকিল (২৬)।

পুলিশ জানায়, আমবাগানের ভেতরে তেরপাল ও বাঁশ দিয়ে তৈরি একটি অস্থায়ী টংঘরে জুয়ার আসর বসানো হয়েছিল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ৮ থেকে ১০ জন সহযোগী পালিয়ে যায়।

অভিযানস্থল থেকে বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস এবং জুয়া খেলার বোর্ড থেকে নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কথিত জুয়া পরিচালনাকারী ওসমান গনি এর আগে আকমল আলী পকেট গেট খালপাড় এলাকায় একটি জুয়ার ঘর পরিচালনা করতেন। প্রায় ৩-৪ মাস আগে সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে ওই জুয়ার ঘরটি উচ্ছেদ করা হয়। এরপর তিনি আমবাগানের ভেতরে নতুন করে অস্থায়ী জুয়ার ঘর নির্মাণ করেন বলে স্থানীয়দের দাবি।

এ ঘটনায় গ্রেফতার ৬ জন এবং পলাতক ওসমান গনিসহ অজ্ঞাতনামা ১০-১২ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিধি অনুযায়ী মহানগর আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews