শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লোহাগাড়ায় ৫ বছর বয়সী কন্যা শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার-১

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

মো. সেলিম উদ্দিন খাঁন

চট্টগ্রামের লোহাগাড়ায় ৫ বছর বয়সী এক কন্যা শিশুকে পেয়ারা খাওয়ার প্রলোভন দেখিয়ে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে উপজেলার চরম্বা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এঘটনায় অভিযুক্ত বদিউল আলমকে(৫৫) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তিনি চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওয়াহিদার পাড়ার মৃত হাবিবুল্লাহ ছেলে। ভুক্তভোগী শিশুর পিতা বলেন, দুপুরের দিকে তার শিশু প্রতিদিনের ন্যায় সমবয়সী অন্য শিশুদের সাথে বাড়ির উঠানে খেলা করছিল। তার শিশুকে পেয়ারা খাওয়ার প্রভোলন দেখিয়ে অভিযুক্ত তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। এসময় অভিযুক্ত বদিউল আলম ঘরের দরজা বন্ধ করে দেয়। বিয়ষটি তার অন্য এক শিশুর নজরে আসে। এসময় কন্যা শিশুটিকে যৌন নিপীড়ন করার আলামত পাওয়া যায়।

পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা বদিউল আলমকে আটক করে পুলিশে সোপর্দ করে। তার মেয়েকে চিকিৎসার জন্য প্রথমে লোহাগাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অধিকতর পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসসি সেন্টারে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানায়, বিগত ১৫ দিন পূর্বেও চরম্বা ইউনিয়নের পদ্মশিকল এলাকায় অভিযুক্ত বদিউল আলমের বিরুদ্ধে অন্য এক শিশুকে যৌন নিপীড়ন চেষ্টার অভিযোগ উঠে। পরে স্থানীয় গণ্যমান্য বক্তিবর্গের মধ্যস্থতায় বিয়ষটি মীমাংসা করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, অভিযুক্ত বদিউল আলমকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুরকে পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসসি সেন্টারে প্রেরণ করা হয়েছে। এব্যাপারে পরীক্ষা রির্পোট অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews