শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত।

  • প্রকাশিত: সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি।

রহমতে এলাহির আগমন- ঈদে আজম, নূরে এলাহির আগমন- ঈদে আজম, মানবতার আগমন- ঈদে আজম, ইনসানিয়াতের আগমন- ঈদে আজম, আঞ্জুমান ইখওয়ান মারেফাত ট্রাষ্ট, বিশ্ব সুন্নী আন্দোলন, বিশ্ব ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলাশাখার আয়োজনে হাজীপাড়া রহমানিয়া দরবার শরীফে গতকাল ২৯ আগষ্ট বাদে এশা মহান ঈদে আজম উদযাপন উপলক্ষে সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সালাতু সালাম মাহফিলে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রধান উপদেষ্টা, ইমামে আহলে সুন্নাত, অসংখ্য মাদ্রাসার প্রতিষ্ঠাতা, সৈয়দ আল্লামা সাইফুর রহমান নিজামী শাহ্।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আল্লামা বারাকাত শাহ নিজামী।

আল্লামা ইমাম হায়াত বলেন, দুনিয়ায় প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের মহান শুভাগমন ঈদে আজমের দান ঈমান-দ্বীন-জীবনের স্বাধীনতা-অধিকার-নিরাপত্তা-মর্যাদা-সমৃদ্ধি- বিকাশ এবং আখেরাতের নাজাত থেকে বঞ্চিত করে সব মানুষকে দোজাহানে ধ্বংসের জন্য ও মহান ঈদে আজমের লক্ষ্য উৎখাতের জন্য বাতিল জালেম অপশক্তি মিথ্যা ও জুলুমের একক গোষ্ঠীবাদি স্বৈরদস্যুতার সর্বাত্মক অবকাঠামো তৈরি করে রেখেছে, যার ফলে দুনিয়ার চার ভাগের তিন ভাগ মানুষ এখনও ঈমানের পবিত্র কলেমা ও দ্বীনে হক তথা সত্যের সন্ধান পায়নি এবং সারা দুনিয়া অপশক্তির আঁধার গ্রাসে অবরুদ্ধ হয়ে আছে।
কোরআনুল করীম নাজিলের মাধ্যমে দয়াময় আল্লাহতাআলার সম্পর্কের মূল কেন্দ্র ও সকল গুণ-জ্ঞান-কল্যাণের উৎস অস্তিত্বের প্রাণ শানে রেসালাতের প্রকাশের মাধ্যমে দ্বীনে হকের সূর্যোদয়, ঈমানীয়াত ও ইনসানিয়াতের মহা বিপ্লবের সূচনা এবং মিথ্যার আঁধার ও জুলুম-স্বৈরদস্যুতন্ত্রের অবরুদ্ধতা থেকে জীবন ও মানবতার মুক্তির সুপ্রভাত মহান কদর মোবারক। কদর মোবারকের রহমতের অনন্ত প্রবাহ ধারা তথা সত্য-ন্যায়-জ্ঞান-স্বাধীনতা-অধিকার-মানবতা-কল্যাণ ও সম্পদের মুক্ত প্রবাহের ধারা জারি রাখার একমাত্র উপায় খেলাফতে ইনসানিয়াত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews