শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
Welke levert de webplatform Znaki te bieden? Welke levert de webplatform Znaki te bieden? শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনী জাহাজের বাংলাদেশে আগমন ‎যশোর সীমান্তে ৪ হাজার ইয়াবাসহ ২০ লাখ টাকার চোরাচালানি মালামাল আটক, গ্রেপ্তার ১ মাতামুহুরী নদীতে অবৈধ বালু উত্তোলনে অভিযান, তিন ডাম্পার জব্দ লোহাগাড়ায়’এক রাতে পাশাপাশি পাঁচ বাড়িতে ডাকাতি, জিম্মি করে ঘরে সর্বস্ব লুট Best No GamStop Casino UK A Practical Guide for Players সবাই কে পিছনে ফেলে মাহামুদুন্নবী চৌধুরী উচ্চ ও রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় ফাইনালে পৌঁছেছে নরসিংদীর শিবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোমেনকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১১ মিথ্যা বিজ্ঞাপন ও অনিয়মে খুলনায় ৯ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা ‎ ‎

লামায় বর্ষাতেও থেমে নেই পাহাড় কাটা, মাটি যাচ্ছে আওয়ামী লীগ নেতার পিভিএন ইটভাটায় –

  • প্রকাশিত: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

মো.সেলিম উদ্দিন খাঁন

বান্দরবানের লামা উপজেলার ইয়াংছা কাঁঠালছড়া এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতা নাছিরের মালিকানাধীন ‘পিভিএন’ ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটার মহোৎসব চলছে। বুলডোজার ও এস্কেভেটর দিয়ে দিন-রাত পাহাড় কেটে সেই মাটি ব্যবহার করা হচ্ছে ইট প্রস্তুতের কাজে। এর ফলে একদিকে যেমন পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়েছে, অন্যদিকে বর্ষা মৌসুমে বড় ধরনের পাহাড় ধসের ঝুঁকিতে রয়েছে সংলগ্ন বসতি ও যাতায়াতের পথ।

সরেজমিনে দেখা যায়, ইয়াংছা কাঁঠালছড়া এলাকার পিভিএন ইটভাটা সংলগ্ন উঁচু পাহাড়গুলো এক এক্সকাভেটর (ভেকু) ও বুলডোজার দিয়ে বেপরোয়াভাবে কাটা হচ্ছে। পাহাড় কেটে সমতল করে ফেলার কারণে প্রাকৃতিক ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। প্রকাশ্যেই এ কার্যক্রম চললেও প্রশাসন বা পরিবেশ দপ্তরের কার্যকর কোনো ভূমিকা দেখা যাচ্ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

পাহাড় কাটার ফলে আশপাশের কয়েকটি পরিবার ও কৃষিজমি এখন চরম ঝুঁকিতে রয়েছে। স্থানীয়দের মতে, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী ইটভাটায় পাহাড়ের মাটি ব্যবহার ও পাহাড় কাটা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও রাজনৈতিক প্রভাব এবং প্রশাসনিক নজরদারির অভাবে তোয়াক্কা করা হচ্ছে না আইনের।

পরিবেশবাদীরা সতর্ক করে বলছেন, পাহাড়ি অঞ্চলে এভাবে বেপরোয়া পাহাড় কাটার ফলে প্রতি বর্ষায় পাহাড় ধসে প্রাণহানির ঘটনা ঘটছে। পাহাড় কাটার কারণে প্রাকৃতিক জলাধার নষ্ট হচ্ছে এবং পাহাড়ি ছড়াগুলোতে পলি জমে পানি প্রবাহ ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা অবিলম্বে এ অবৈধ পাহাড় কাটা বন্ধে এবং পরিবেশ ধ্বংসকারী পিভিএন ইটভাটা কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বান্দরবান জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন।

লামা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনে কাউকে ছাড় দেওয়া হবে না,উপজেলা প্রশাসনের জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
Theme Customized By BreakingNews